রাণীশংকৈল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়।

রাণীশংকৈল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়।
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম 

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

আজ ১২ এপ্রিল ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানা পরিদর্শন করেন জনাব মোঃ বেলাল হোসেন , পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয়কে থানা প্রাঙ্গণে পুলিশের একটি চৌকষ দল দ্বারা গার্ড অফ অনার প্রদান করা হয়।

পরিদর্শনকালে থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের ব্যারাক ভবন, মেস, ডাইনিং পরিদর্শন করেন এবং থানার বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন। উক্ত থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যেদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব স্নেহাশীষ কুমার দাস, সহাকারী পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল, ঠাকুরগাঁও ও জনাব মোঃ আমানুল্লাহ আল বারী, অফিসার ইনচার্জ, রাণীশংকৈল থানা, ঠাকুরগাঁওসহ রাণীশংকৈল থানায় কর্মরত সকল পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম