ঠাকুরগাঁওয়ে মুরগির ফার্মের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি ৩৫

ঠাকুরগাঁওয়ে মুরগির ফার্মের খাবার খেয়ে অসুস্থ  শতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি ৩৫
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম 

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে একটি মুরগির ফার্মের খাবার খেয়ে অন্তত দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে ৩৫ জনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন ক্লিনিক ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খচা বাড়ি হাটের দক্ষিণ পাশে অবস্থিত নথ এগ্রো লিমিটেডের মুরগির ফার্মের স্থায়ী ও অস্থায়ী কর্মীরা গতকাল দুপুরে একসঙ্গে খাবার গ্রহণ করেন। খাবার খাওয়ার কিছু সময় পরই তাঁদের অনেকের মধ্যে পাতলা পায়খানা, পেটব্যথা ও বমির মতো উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি দ্রুত অবনতি হলে একে একে তাঁদের বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য নেওয়া হয়।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম