কেশবপুরে ১ হাজার প্রান্তিক কৃষকের মাঝে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ
কেশবপুরে এক হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ওই বীজ এবং সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা আক্তার। আরও বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসিমা সাদেক চম্পা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরনময় সরকার প্রমুখ। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা আক্তার বলেন, উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। কৃষকরা এই বীজ ও সার পেয়ে দারুন খুশি হয়েছেন।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ