জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড প্রদান চার শিক্ষাবর্ষের ১০৪ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ থেকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চারটি ব্যাচের স্নাতক পর্যায়ের ১০৪ জন কৃতী শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজ বুধবার (১৭ জুন ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অএ বিশ্ব বিদ্যালয়ের উপচার্জ অধ্যাপক, র ইছ উদ্দিন এর সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, এমপি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৭আসনের সংসদ সদস্য, সাবেক ছাএনেতা, হামিদুর রহমান হামিদ।
বিশ্ববিদ্যালয়ের চারটি শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদের মোট ১০৪ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ৭টি অনুষদের ২৪টি বিভাগের ২৪ জন, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ৭টি অনুষদের ২৫টি বিভাগের ২৫ জন, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ৭টি অনুষদের ২৮টি বিভাগের ২৮ জন এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ৫টি অনুষদের ২৭টি বিভাগের ২৭ জন শিক্ষার্থীকে এই সম্মাননা দেওয়া হয়। উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান কার্যক্রম এ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল, যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা ও শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন