গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ-অসহায়পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরন

গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ-অসহায়পরিবারের  মাঝে ভিজিএফ এর চাল বিতরন
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৪নং কোচাশহর ইউনিয়নে দুস্থ-অসহায়,অতিদরিদ্র ৩হাজার ৬'শ ৯০ পরিবারের মাঝে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে দিনভর ভিজিএফ এর ১০কেজি করে চাল বিতরন অনুষ্ঠিত হয়েছে। ৭এপ্রিল রোববার সকাল ৮টায় এ ভিজিএফের চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন, কোচাশহর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশন (বিআরডিবি) সাবেক চেয়ারম্যান প্রথম শ্রেণীর ঠিকাদার জনাব জহুরুল হক জাহিদ।

এসময় ট্যাগ অফিসার উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক ফজলে রাব্বি রুশো সহ ইউপি সদস্য বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকাল থেকে দিনভর এ চাল বিতরন কার্যক্রম মনিটরিং কালে কোচাশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল হক জাহিদ বলেন, দরিদ্র-অসহায় মানুষকে সেবা প্রদান ও এলাকার উন্নয়নের মাধ্যমে আত্মতৃপ্তি পাই। আর জনগনের প্রত্যাশা,ভালোবাসা থেকেই জনপ্রতিনিধি হওয়া। ভবিষ্যৎ এ বড় পরিসরে এলাকার উন্নয়ন সহ মানুষের কল্যানে প্রত্যাশা পূরনে বাকি জীবন কাজ করতে চাই। এজন্য ইউনিয়ন বাসি সবার দোয় ও সহযোগিতা কামনা করছি।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু