পটুয়াখালীর মির্জাগঞ্জে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ মুদি দোকানদারের বিরুদ্ধে

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৮ বছরের স্কুলছাত্রীকে  ধর্ষন চেষ্টার অভিযোগ মুদি দোকানদারের বিরুদ্ধে

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের খন্ধকার বাড়ির আট বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সরোয়ার খন্ধকার দীর্ঘদিন ধরে চকলেটের ও টিপস এবং আচার এর প্রলোভন দেখিয়ে এলাকার কোমলমতি শিশুদের ওপর যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন। সর্বশেষ গত( ৩০শে জুন) শনিবার (বা প্রাসঙ্গিক দিন) মোঃ সবুজ খন্ধকার মেয়ে মোসাঃ সায়েমা ইসলাম মিম আট বছর বয়সী শিশুর সাথে এ ঘটনা ঘটলে বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় নারীরা সংঘবদ্ধ হয়ে অভিযুক্ত লিটনের ওপর চড়াও হন। একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে মুদি দোকান দার সরোয়ার এলাকা থেকে পালিয়ে যায়। ৮ বছরের শিশু মিম বলেন আমাকে খাবারের লোভ দেখিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায় এবং তার কাপরে খুলে আমাকে আজে বাজে কথা বলতে থাকলে আমি ভয় পেয়ে দৌড়ে পালিয়ে আসি। ভুক্তভোগী শিশুর পরিবার জানান, আমার মেয়ে মোসাঃ সায়েমা ইসলাম মিম ৪র্থ শ্রেনির ছাত্রী আমার মেয়ে স্কুল থেকে লাঞ্চে বাড়ি আসার পথে মোঃ ইমদাত খন্ধকারের ছেলে সারোয়ার ডাক দিয়ে বলে মিম এদিকে আসো আমার মেয়ে কাছে গেলে তাকে বিভিন্ন ধরনের খাবার লোভ দেখিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায় সেখানে বসে যৌন হয়রানির চেষ্টা করে আমার মেয়ে কোন ভাবে পালিয়ে আসে তার হাত থেকে পরে আমাকে জানায় এই বিষয় পরবর্তীতে স্থানীয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানাই । আমি কোন বিচার না পেয়ে থানায় রওনা দিলে সারোয়ারের আত্মীয়-স্বজনরা আমাকে থানায় যেতে না দিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা সালিশ মীমাংসা করেন। পরবর্তীতে আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এ বিষয়ে মামলা বা অভিযোগ করিনি। সালিশ গনের নাম জানতে চাইলে তারা আমাদের কে নাম উল্লেখ করতে পারবেন না পরিষ্কার বলেন। স্থানীয়দের কাছে বিষয়টি জানতে চাইলে তারা ঘটনা সত্যতা স্বীকার করে তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত লম্পট দোকানদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে মির্জাগঞ্জ থানার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয় থানায় কোন মৌখিক বা লিখিত কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।