পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
বুধবার ( ১০ এপ্রিল)রাতে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল এবং দৈনিক বিজয় নিউজ পরিবারের পক্ষ থেকে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ,প্রিয় ভাই-বোন বন্ধু ও শুভানুধ্যায়ী দেশবাসী এবং প্রবাসে অবস্থানকারী সকলকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মনোহরদী প্রেসক্লাব এর ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক বিজয় নিউজ এর মনোহরদী প্রতিনিধি মোঃএমরুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,সকল ভেদাভেদ ভূলে একে অপরকে বুকে জড়ানোর দিন,সাম্য,সৌহার্দ্য, ভালোবাসা,মিলনের দিন পবিত্র ঈদ-উল ফিতর। পবিত্র ঈদুল ফিতর সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধির প্রেরণা নিয়ে আমাদের মাঝে সমাগত।এই ঈদ শুধুমাত্র চেতনাকেই উজ্জীবিত করেনা সেইসাথে সমাজে অনৈক্য ভূলে গিয়ে পরস্পরের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বন্ধনকে আরো মজবুত করে। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে বলে তিনি প্রত্যাশা করেন।তিনি আরো বলেন, ঈদ অঙ্গীকারের ও উৎসব।আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ অন্যায়,অবিচার,ঘৃণা,বিদ্বেষ, হিংসা,হানাহানি-মানুষের সব নেতিবাচক প্রবণতার হ্রাস টেনে ধরবে ঈদ।
ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে,তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ।ঈদ আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি।তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।
ঈদ উৎসব উদযাপনের জন্য বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ ইতিমধ্যে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহর থেকে পরিবার-পরিজনসহ গ্রামের বাড়ি যান।নাড়ির টানে বাড়ি ফিরে পরিবারের সবাই মিলে আনন্দ উল্লাস করে ঈদ উদযাপন করেন।ঈদ শেষে সবাই আবার ফিরবে নিজ কর্মস্থলে।তাই সবার জীবনে ঈদ নিয়ে আসুক সুখ,শান্তি, সমৃদ্ধি,ভালোবাসা ও প্রেম। সবার চলার পথ হোক নিরাপদ।
ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন,সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা রইলো।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম