নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রী,র ঈদ উদযাপন

নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রী,র ঈদ উদযাপন
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

বৃহঃবার (১১ এপ্রিল) নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রী,র নিজ বাড়ীতে অবস্থিত শুকুর মাহমূদ উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন,নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)থেকে বারবার নির্বাচিত সাংসদ,গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী,এডভোকেট নূরুল মজিদ মাহমূূদ হুমায়ূন এম.পি।এরপর তিনি নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় মনোহরদী-বেলাবসহ সমস্ত দেশবাসীকে এক ঈদ শুভেচ্ছা প্রেরণ করেন।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,দীর্ঘ একমাস আমরা সিয়াম সাধনা করেছি,তারপর আজকে ঈদের জামাত পরেছি।ঈদের কয়েক দিন আগে থেকেই প্রধানমন্ত্রী,র দেওয়া ঈদ সামগ্রী নরসিংদী জেলার প্রান্তিক জনগণের মাঝে পৌছে দেওয়া হয়েছে।বিশেষ করে ঈদের তিন-চার দিন আগে থেকে নরসিংদীর জেলা প্রশাসক মনোহরদী-বেলাব এলাকার প্রান্তিক জনগণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী,র দেওয়া ঈদ উপহার পৌছে দিয়েছেন এবং আমি আমার ব্যক্তিগত তহবিল থেকেও প্রান্তিক জনগণের মাঝে ঈদ উপহার পৌছে দিতে সক্ষম হয়েছি।নির্বাচনের পরে এটি একটি আনন্দ উৎসব ঈদ উদযাপিত হয়েছে,নির্বিঘ্নে সবাই যাতায়াত করেছে,যাতায়াতের কোন অসুবিধে ছিল না যা আমি টেলিভিশনে দেখেছি, প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল দেশের দক্ষিণ অঞ্চল,উত্তর অঞ্চলের মানুষ খুব সুন্দর ভাবে ঈদ ভ্রমণ করেছে,আমি নিজেও সকালে আসার সময় কোথায় কোন যানজট প্রত্যক্ষ করেনি,আজকে মাননীয় প্রধানমন্ত্রী এমন পরিবহণ ব্যবস্থা করে দিয়েছেন,আজকে রাস্তা-ঘাট ব্রীজ এবং লঞ্চে লোকজন যাচ্ছে অত্যান্ত স্বাচ্ছন্দে কাজেই আমরা অত্যান্ত আনন্দিত,আমি সকল দেশবাসীকে এবং আমার এলাকা নরসিংদীবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই,সবাই উৎসবমূখর পরিবেশে আপনারা ঈদ উদযাপন করুন এবং সবশেষে মাননীয় প্রধানমন্ত্রী,অন্যান্য মন্ত্রণালয়,সাংসদ সদস্যগণের জন্য দোয়া চেয়ে এবং সকল দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম