মন খুঁজে ফিরি আমি - এস এম এম আকাশ
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
মন খুঁজে ফিরি আমি - এস এম এম আকাশ
মন খুঁজে ফিরি আমি পেতে মনের মায়া ভালোবাসা-
পেলে মন নাগালেও মেলেনা মনের সাথে মনের ভাষা।।
খুঁজি মন সারাক্ষণ বুক ভরা বেদনায় নিস্তেজ নিরাশা-
হাজার মনের দেখা পেয়েও আমি এ হৃদয়ে পুঁষি হতাশা...
মনতো বোঝেনা কিছু না ভালোবেসে শুণ্যতায় ফিরে আসে-
কেমন করে বলবো এ মনকে,ভুলে যাও তাকে ভালোবাসে।।
প্রতীক্ষার প্রহরে মন বেঁচে থেকেও আঁধারে পায়না দিশা-
হাজার মনের দেখা পেয়েও আমি এ হৃদয়ে পুঁষি হতাশা...
খোঁজে মন সারাক্ষণ বাঁচতে প্রেমে জীবনে তারই প্রতীক্ষায়-
ধুঁকে ধুঁকে একদিন যাবো মরে পৃথিবী যে ছেড়ে তার মায়ায়।
দেবোনা দোষ কাউকে সেদিন মিটবেনা এ বুকে প্রেম পিপাসা -
হাজার মনের দেখা পেয়েও আমি এ হৃদয়ে পুঁষি হতাশা...
মন খুঁজে ফিরি আমি পেতে মনের মায়া ভালোবাসা-
পেলে মন নাগালেও মেলেনা মনের সাথে মনের ভাষা।
খুঁজি মন সারাক্ষণ বুক ভরা বেদনায় নিস্তেজ নিরাশা-
হাজার মনের দেখা পেয়েও আমি এ হৃদয়ে পুঁষি হতাশা...
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ