পুনরায় জনগণের সমর্থন ও দোয়া চেয়েছেন -স্মৃতি
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
মোছাঃ তাসলিমা সুলতানা স্মৃতি, বর্তমানে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,কি এবং তাদের কাজ কি মানুষ জানতেন না। গেল ৫ বছরে এই পদ থেকে দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি জনগণের সুখে দুখে পাশে দাঁড়িয়েছে স্মৃতি। রাস্তাঘাট, কালভার্ট, সীমানা ফলক, দুঃস্থদের মাঝে বিভিন্ন কার্ড প্রদানে সহযোগিতা করা, টিন বিতরণ, নগদ অর্থ বিতরণ সহ নানা উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন সর্বদায়। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মোছাঃ তাসলিমা সুলতানা স্মৃতি আবারও গাইবান্ধা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিবেন, তাই গাইবান্ধা সদর উপজেলাবাসীর কাছে তিনি দোয়া ও সমর্থন চেয়েছেন, সেই সাথে তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য পূর্নরায় নির্বাচিত করার জন্য নারী-পুরুষ সকলের কাছে ভোট চেয়েছেন তিনি।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু