পটুয়াখালী জেলা প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন গাজী

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন গাজী
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

সাপে কামড়ের পর ওঝার কাছে চিকিৎসা, হাসপাতালে নেওয়ার পর যুবকের মৃত্যু পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের চরবিষ্টিন ১ নম্বর ওয়ার্ডের হেলাল খন্দকার (৩১) পিতা মোঃ সবুজ খন্দকার। বিষধর সাপে কামড়ানোর পরে ইন্তেকাল করে,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বুধবার বিকেলের দিকে নিজের চাষাবাদের জমিতে রোয়া দেখতে গেলে হেলাল খন্দকারকে সাপে কামড় দেয়। পরে স্থানীয়ভাবে ওঝার মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় রাত ১০টা ১৫ মিনিটের দিকে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চারজন চিকিৎসক তাকে বাঁচানোর জন্য চিকিৎসার চেষ্টা করেন। তবে চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর তার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা কান্নায় ভেঙ্গে পড়ে স্থানীয় লোকজনের মন্তব্য হেলাল একজন ভালো মানুষ ছিল।তিনি কখনো কাউকে ক্ষতি করেনি,এমন একজন ভালো মানুষ চলে যাওয়ায় আমরা খুবই দুঃখ প্রকাশ করছি।এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তার পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী