সর্তকতামূলক বার্তা, মির্জাগঞ্জ রহমানিয়া মদিনাতুল উলুম ক্যাডেট মাদ্রাসার

সর্তকতামূলক বার্তা, মির্জাগঞ্জ রহমানিয়া মদিনাতুল উলুম ক্যাডেট মাদ্রাসার
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

আমি পরিচালক, মির্জাগঞ্জ রহমানিয়া মদিনাতুল উলুম ক্যাডেট মাদ্রাসা,মির্জাগঞ্জ, পটুয়াখালী। সম্মানিত অভিভাবক, স্থানীয় সুধী ও প্রিয় দেশবাসী, বর্তমানে গ্রাম, উপজেলা ও শহর এলাকাগুলোতে শিশু বা বাচ্চা অপহরণ ও এ সংক্রান্ত নানা খবর আমাদের গভীর উদ্বিগ্ন করে তুলেছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এখন আমাদের সবার ঈমানী ও সামাজিক দায়িত্ব। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এবং একজন অভিভাবক হিসেবে আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি অত্যন্ত জরুরি অনুরোধ রাখতে চাই:

১. সর্বোচ্চ নজরদারি রাখুন: আপনার সন্তান মাদ্রাসা, স্কুল বা বাইরে যেখানেই যাক, আসার-যাওয়ার সময়ে পরিচিত কেউ যেন সাথে থাকে তা নিশ্চিত করুন।
২. সন্তানকে সচেতন করুন: শিশু যেন কোনো অপরিচিত মানুষের দেওয়া খাবার না নেয়, কারো কথায় প্রলুব্ধ না হয় এবং প্রতিষ্ঠানের গাড়ি ব্যাতীত কোনো গাড়িতে না ওঠে—এ বিষয়ে প্রতিদিন তাকে সতর্ক করুন।
৩. জরুরি তথ্য শেখান: সন্তানের পকেটে অভিভাবকের মোবাইল নম্বর লিখে দিন এবং তাকে নিজের নাম-ঠিকানা মুখস্থ করান।
৪. গুজবে কান দেবেন না: কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা নজরে এলে আইন নিজের হাতে না তুলে নিয়ে দ্রুত স্থানীয় প্রশাসন ও ৯৯৯-এ কল করে পুলিশকে জানান।

আসুন, আমরা সবাই সতর্ক থাকি, সচেতন হই এবং আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সন্তানদের যাবতীয় বিপদ-আপদ থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন।"

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন