বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বৌদ্ধ পূর্ণিমা উদযাপন হয়
দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ঐতিহ্যবাহী বৌদ্ধ পল্লী কাঝর দিঘির পাড় জেতবন বিহারের অদ্য ২৬শে সেপ্টেম্বর২৬ ইং (শনিবার)। অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র শুভ মধু পূর্ণিমা উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বিহার প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই জেতবন বিহার, কাঝর দীঘিরপাড় বিভিন্ন আয়োজন তথা, ধর্মীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জলন, বৌদ্ধ পূজা,চোয়াইং,মধু দান করেন, গ্রামের শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থী দায়ক, দায়িকাগণ, উৎসবমুখর আনুষ্ঠানিক সূচনা হয়,প্রথমে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, পূজা নানান খাদ্যভোজ্য/পিন্ডদানও অনুষ্ঠানে বিশ্বমানবতার কল্যাণ, দেশের সমৃদ্ধি এবং বিশ্ব শান্তির কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এতে পঞ্চশীল প্রার্থনা করেন বিশিষ্ট সমাজসেবক বাবু দেবপ্রিয় বড়ুয়া এবং অষ্টশীল প্রার্থনা করেন বিশিষ্ট ধার্মিক উপাসক বাবু সুদর্শন বড়ুয়া।
পরবর্তীতে পশ্চিম গুজরা কাঝর দিঘির পাড় জেতবন বিহারের সুযোগ্য অধ্যক্ষ ভদন্ত সচ্ছিতানন্দ মহাথের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক,বিভিন্ন সংগঠনের সংগঠন উপাসক বাবু মৃদুল কান্তি বড়ুয়া শুভ মধু পূর্ণিমার তাৎপর্য ও ধর্মীয় শিক্ষা তুলে ধরে পুণ্যার্থীদের উদ্দেশ্যে দেশনা প্রদান করেন।আরও উপস্থিত ছিলেন, বিহার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, বিজয় সিংহ বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, বাবু জগদীশ বড়ুয়া (ইউ পি সদস্য ), অর্থ সম্পাদক, দিপু বড়ুয়া, নির্মাণ কমিটির অর্থ সম্পাদক, বসু মিত্র বড়ুয়া, শিক্ষক, রাসেল বড়ুয়া, সমাজ সেবক, ডাঃ দুলাল বড়ুয়া, প্রবাসী বাবু শ্যামল বড়ুয়া, সমাজ সেবক ও প্রাক্তন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু বাসু বড়ুয়া, বৌদ্ধ দের সংবাদ, সম্পাদক পিযুষ বড়ুয়া, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, পুলক বড়ুয়া, সমাজ সেবক, সুভাষ বড়ুয়া, অরুণ বড়ুয়া, সজল বড়ুয়া, ও শুকতারা সংঘের সকল সদস্য ও সদস্যা উপস্হিত। এদিকে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে এই ধর্মীয় উৎসব সফলভাবে সু- সম্পন্ন হয়।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া