ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে বৈধ বালু বিক্রির ঘাটে চাঁদা দাবির অভিযোগ, হামলা-ভাঙচুর ও লুটপাট!

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে বৈধ বালু বিক্রির ঘাটে চাঁদা দাবির অভিযোগ, হামলা-ভাঙচুর ও লুটপাট!
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি অনুমোদিত বালু বিক্রির ঘাটে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।গতকাল রাতে আনুমানিক ২৭/০৯/২০২৬এ ১২টায় নৈশ প্রহরী কে বুকে পিস্তল ঠেকিয়ে ভয় দেখায় এবং আঘাত করে ও বকাঝকা দেয় সন্ত্রাসীরা চাঁদাবাজরা ঘটনাটি ঘটেছে উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচরনওপাড়া এলাকায়, স্থানীয় ও সংশ্লিষ্টদের অভিযোগ, একটি সংঘবদ্ধ দল বালু বিক্রির ঘাটে গিয়ে চাঁদা দাবি করে, ঘাট কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সেখানে হামলা চালায়, এ সময় ঘাটে থাকা বিভিন্ন মালামাল ও স্থাপনায় ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে, ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে, এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে হামলা, চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রফিকুল