পটুয়াখালীর মির্জাগঞ্জে এমপি আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময় ও দুস্থদের মাঝে অনুদান বিতরণ

পটুয়াখালীর মির্জাগঞ্জে এমপি আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময় ও দুস্থদের মাঝে অনুদান বিতরণ
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

মির্জাগঞ্জে এমপি আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময় ও দুস্থদের মাঝে অনুদান বিতরণ পটুয়াখালীর মির্জাগঞ্জে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে অনুদানের অর্থ ও চেক বিতরণ করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) মির্জাগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, স্থানীয় জনগণের সেবা নিশ্চিতকরণ, উন্নয়ন কর্মকাণ্ড এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সঙ্গে উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সভা শেষে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে অনুদানের অর্থ ও চেক বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ ও চেক তুলে দেন সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মির্জাগঞ্জের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সরকারি সেবার সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন