গাইবান্ধায় ইজি বাইক চালক আইয়ুব আলী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
আজ ১৭ই এপ্রিল, বুধবার সকাল ১০:০০ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটা মোড়ে নামক স্থানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকে অবস্থান কর্মসূচিতে এলাকার বিক্ষুপ্ত নারী-পুরুষএসে অবস্থান নেয়। একপর্যায়ে ঢাকার-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কটি অবরুদ্ধ করে দেয় তারা। সকাল দশটা থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত চলে।
৩২, গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, গাইবান্ধা জেলা সহকারী পুলিশ সুপারের সহযোগিতায় আসামিকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে তারা এ অবস্থান কর্মসূচির প্রত্যাহার করেন। এ সময় স্থানীয় লোকজন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে ফাঁসি দাবি জানান।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু