ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ওসি সাজ্জাদ রোমন, নিরাপত্তায় সতর্ক পুলিশ-আনসার

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ওসি সাজ্জাদ রোমন, নিরাপত্তায় সতর্ক পুলিশ-আনসার
ছবিঃ মোঃ রফিকুল

দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ  প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন Ishwarganj Thana অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রাত ৯টা ২০ মিনিটে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত টহল পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের সতর্ক অবস্থানে দেখতে পান তিনি। এ সময় ওসি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলেন। তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। শারদীয় দুর্গাপূজা সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করে ওসি মো. সাজ্জাদ রোমন বলেন, পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সংশ্লিষ্ট সবাই সতর্ক রয়েছে। এ সময় তিনি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজামণ্ডপ পরিচালনা কমিটি, স্বেচ্ছাসেবী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল