‘শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে’ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল
দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কথিত ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায়ের প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও সাবেক ছাত্রনেতা মো. আনোয়ার হোসেন মন্ডল। আয়োজকদের দাবি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহসভাপতি মাসুদ হাসান টার্নোর সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় কর্মসূচিটি পরিচালিত হয়।
মিছিল থেকে ‘আসছে ডিসেম্বর—বৈঠা হাতে জাগো সবাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়, আয়োজকরা জানান, শেখ হাসিনা, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিমসহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদ এবং শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে, তাদের ভাষ্য, রাজনৈতিক প্রতিহিংসার অবসান, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দলীয় নেতৃবৃন্দের প্রতি সংহতি প্রকাশ করাই এ কর্মসূচির উদ্দেশ্য।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল