জেতবন বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন

জেতবন বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন
ছবিঃ পুলক বড়ুয়া

দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলা অন্তর্গত রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ঐতিহ্যবাহী বৌদ্ধ তীর্থ ভূমি কাঝর দীঘির পাড় জেতবন বিহারে ১০ নভেম্বর২৬ রোজ মঙ্গলবার দানশ্রেষ্ঠ, দান রাজা, দানোত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠান ধর্মীয় ভাবগম্ভীর্য, দানময় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপ সংঘনায়ক শিক্ষাবিদ ভদন্ত সুনন্দ মহাথের মহোদয় , প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের, প্রধান সদ্ধর্মদেশক হিসাবে উপস্থিত ছিলেন খৈয়াখালী ধম্মবিজয়া রাম বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ উ পঞ্ঞা চক্ক মহাথের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ সভাপতি,প্রাক্তন অধ্যাপক ভদন্ত বিপুলানন্দ মহাথের, পূর্ব গুজরা মৈত্রী বিহারের মহাধ্যক্ষ ভদন্ত দেবানন্দ মহাথের, পাঁচখাইন অমরানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিষ্যানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাভার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শ্রীমৎ ধর্মপ্রিয় মহাথের,অনেক প্রাজ্ঞ ভিক্ষু উপস্থিত ছিলেন।

জেতবন বিহার পরিচালনা কমিটির সাংগঠিক সম্পাদক শিক্ষক বাবু রাসেল বড়ুয়া এবং দীপংকর প্রজ্ঞাবার্তা'র সম্পাদক প্রনব বড়ুয়া'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য প্রদান করেন,বিহার নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক, প্রকৌশলী বাবু সঞ্জীব কান্তি বড়ুয়া, স্বাগত ভাষণ প্রদান করেন জেতবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক (ইউপি সদস্য) বাবু জগদীশ বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লেখক শিক্ষক, বাবু দীপংকর বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি ও কাঝর দিঘীর পাড় জেতবন বিহার পুনর্নির্মাণ কমিটির সভাপতি, বিভিন্ন সংগঠনের সংগঠক বাবু মৃদুল কান্তি বড়ুয়া ও এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের প্রচার সম্পাদক বিশ্বজিৎ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন কাঝর দিঘীর পাড় জেতবন কমপ্লেক্স এবং বাঙ্গালহালিয়াস্থ কুদুমছড়া সদ্ধর্ম ভাবনা কুঠির এর প্রতিষ্ঠাতা অনাগারিক বাবু অটু বড়ুয়া। উক্ত মহতী দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম গ্রাম হতে অতিথিবৃন্দ উপস্থিত হয়ে বুদ্ধের মুখরীত বাণী ধর্মীয় শ্রবণ করেন।

দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া