পটুয়াখালীর দুমকিতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, নোহা মাইক্রোবাস জব্দ
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশাল জেলার বন্দর থানার মিজানুর রহমান হাওলাদার (৪৬) এবং পিরোজপুর জেলার কাউখালী থানার রুবেল শিকদার (৩২)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী