তীব্র তাপদাহে মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুপেয় পানি ও স্বাস্থ্য সুরক্ষা বুথ স্থাপন

তীব্র তাপদাহে মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুপেয়  পানি ও স্বাস্থ্য সুরক্ষা বুথ স্থাপন
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

তীব্র তাপদাহে নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যাগে"সুপেয় পানি ও স্বাস্থ্য সুরক্ষা বুথ স্থাপন"করা হয়েছে। শুক্রবার(২৬ এপ্রিল) উপজেলা প্রশাসন মনোহরদীর উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার জনাব হাছিবা খান মনোহরদী বাসস্ট্যান্ডে সুপেয় পানির বুথ স্থাপন করেন। চলমান তীব্র তাপদাহে সাধারণ পথচারী, শ্রমিক, মজুর, রিক্সা-ভ্যান চালক ও  যাদের কায়িক পরিশ্রম হয় তাদের  পানি পান এর সুবিধার জন্য এই  ব্যবস্থা নেয়া হয়। এছাড়াও অধিক পরিশ্রমী ও ঘর্মাক্ত পথচারী যেন খাবার স্যালাইন খেতে পারে সে ব্যবস্থাও রয়েছে এখানে ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম