বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে মাননীয় প্রধানমন্ত্রী অবিরল পরিশ্রম করে যাচ্ছন : শিল্পমন্ত্রী

বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে মাননীয় প্রধানমন্ত্রী অবিরল পরিশ্রম করে যাচ্ছন : শিল্পমন্ত্রী
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

শিলমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে মাননীয় প্রধানমন্ত্রী অবিরল পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। মেঘা প্রকল্পগুলোর সুফল ইতিমধ্যে সাধারণ মানুষ পাচ্ছে। মনোহরদী-বেলাবতেও ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে। উন্নয়ন কাজগুলো আমাদের সকলে মিলেমিশে করতে হবে। আমার দলে যেন কোন বিভাজন না থাকে। সকলে ঐক্যবদ্ধ ভাবে উন্নয়ন কাজ করে  মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। শনিবার বিকেলে গাজীপুর জেলার রাণীগঞ্জ ধানধিয়া ব্রীজ হতে মনোহরদী উপজেলার সংযোগ ব্রীজের হরিনারায়ণপুর বাজারের সংযোগ স্থান পরিদর্শন শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, সামনের উপজেলা পরিষদ নির্বাচন সকলে সমন্বিত ভাবে করবেন। যাতে সেখানে রাজনীতিক কোন বিভাজন সৃষ্টি না হয়। বর্তমান সরকার উপজেলা পরিষদ নির্বাচন নির্বিঘ্নে সুন্দর ভাবে করার জন্য কাজ করছে। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহসিন নাজির, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মাহমুদ খান বাহালুল, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম