কক্সবাজার ঈদগড় এলাকায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও কার্তুজ সহ দুই কারবারী আটক

কক্সবাজার ঈদগড় এলাকায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও কার্তুজ সহ দুই কারবারী আটক
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারে সশস্ত্র সন্ত্রাসীরা ডাকাতি, অপহরণ, মাদক পাচার, ছিনতাই ও ধর্ষণের মত অপরাধ সংঘটিত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে নিয়মিতই। ফলে আতঙ্কগ্রস্ত হচ্ছেন সাধারণ জনগণ। এ সকল সশস্ত্র সন্ত্রাসীদের কারা এসব অস্ত্রের যোগান দিয়ে থাকে, তা নিরূপণ ও অস্ত্রধারীদের অপ তৎপরতা নির্মূলের লক্ষ্যে র‌্যাব-১৫ এর অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল শনিবার দুপুর১ টা ৪০ মিনিটের সময় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে    কক্সবাজারের রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের কোদালিয়াকাটা এলাকার রাস্তার মাথায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।  উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময়,র‍্যাবের অভিযান টের পেয়ে দুই ব্যক্তি পলানোর চেষ্টা করলে র‍্যাব তাদের ধরে ফেলে। আটক কৃতরা হলেন ঈদগড় ইউনিয়ননের বৈদ্দের পাড়া মোহাম্মদ হোছনের ছেলে রুস্তমআলী (৩৯), ওশওকত আলী (২২) প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদ্বয় তাদের অপ কর্মের কথাও নাম ঠিকানা অকপটে প্রকাশ করে। পরে তাদের হেফাজতে থাকা ১ টি দেশীয় তৈরী এলজি ২ রাউন্ড কার্তুজ,সহ বিভিন্ন  মোবাইল সমগ্রী জব্দ করে। পরে আটক কৃত ব্যক্তিদ্বয়কে উদ্ধার কৃত অস্ত্রও জব্দকৃত আলামত সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব- ১৫ এর অফিস সূত্র নিশ্চিত করে।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক