গোবিন্দগঞ্জে মাই টি়ভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
২৯ এপ্রিল সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে মাই টিভি দর্শক ফোরাম এর সভাপতি আওয়ামী লীগ নেতা প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্ব ও মাই টিভির উপজেলা প্রতিনিধি মশিউর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।bউক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভা সম্মানিত মেয়র,গাইবান্ধা জেলা আওয়ামী লীগ অন্যতম সদস্য জনাব মুকিতুর রহমান রাফি। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক বাবু শ্যামলেন্দু মোহন রায় জীবু,রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, চ্যানেল আইয়ের গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন,জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও গাইবান্ধা জেলা শাখা সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু,রিপোর্টার্স ইউনিটের সভাপতি টিপটি প্রধান, সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান,রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ শাখার সভাপতি জিল্লুর রহমান,সাংবাদিক কালা মানিক দেব, শাহিন আলম,সুমন সরকার,জোবায়দুর রহমান সাগর,ফরহাদ হোসেন ফিটুল,আবু তারেক,শ্রী রতন ঘোষ,শহিদুল ইসলাম খোকন, গোপাল সাহা, রুপম,পাপ্পু শেখ।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু