১নংনশরতপুর ইউনিয়ন পরিষদ হলরুমে মাংস প্রক্রিয়াজাতকারী,পশুখাদ্য বিক্রেতা ও ভেটেরিনারি মেডিসিন বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা।

১নংনশরতপুর ইউনিয়ন পরিষদ হলরুমে  মাংস প্রক্রিয়াজাতকারী,পশুখাদ্য বিক্রেতা  ও ভেটেরিনারি মেডিসিন বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা।
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

সোমবার ২৯/৪/২৪ইং সকাল ১০ ঘটিকায় দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলা গ্রামীণ শহর রাণী'র বন্দর ১নংনশরতপুর ইউনিয়ন পরিষদ হলরুমে মাংস প্রক্রিয়াজাতকারী পশুখাদ্য বিক্রেতা ওভেটেরিনারি মেডিসিন বিক্রেতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জনাব মোঃ রায়হান আলি চিরির বন্দর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। স্বাগত বক্তব্য রাখেন,রুপম চন্দ্র মহন্ত, উপজেলা ভিএস অফিসার,তিনি বলেন," মাংস প্রক্রিয়াজাত করণের আট মাস বয়সের নিচের গরু,গাভিন গরু,অসুস্থ গরু,অসুস্থ ছাগল,মুরগী জবেহ করা যাবে না। স্থানীয় ১নং নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল ওহাব বি এস সি তিনি বলেন, "আমার ১নং নশরতপুর বজারে কোথাও কোন অসুস্থ ও অসাস্থকর পরিবেশে প্রাণী জবেহ করা হয় না।তিনি আরোও বলেন,কোন বিবেকবান ব্যাবসায়ী অসাস্থকর ও অসুস্থ প্রাণী জবেহ করতে পারে না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ এ কে এম শরীফুল হক, উপজেলা নির্বাহী অফিসার চিরির বন্দর। প্রধান অতিথি বলেন,"যারা অসুস্থ প্রাণী জবেহ করে এবং অপরিচ্ছন্ন পরিবেশে মাংস প্রক্রিয়াজাত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং পশু খাদ্য বিক্রেতা ও ভেটেরিনারি মেডিসিন বিক্রেতাদের বিধি মোতাবেক ব্যবসা পরিচালনা করার নির্দেশ প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জনাব মোঃ রায়হান আলী,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চিরির বন্দর। তিনি বলেন,"প্রত্যেক ব্যবসায়ীকে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে এবং স্ব ইউনিয়ন থেকে ট্রেড লাইসেন্স গহণ করে ব্যবসা পরিচালনা করতে হবে,তিনি উপস্থিত সকল ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভা সমাপ্তি করেন। এছাড়াও উপস্থিত ছিলেন,ডাঃমোঃসারোয়ার হাসান,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ও ১নং নশরত পুর ইউনিয়নের সদস্য বৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান