শিবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আরিফ উল ইসলাম মৃধার কর্মী সমাবেশ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে আসন্ন তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও চক্রধা ইউনিয়ন পরিষদের দুই যুগের চেয়ারম্যান, জননন্দিত নেতা, আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধার সমর্থনে উপজেলা পর্যায়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের আয়োজনে ২৯ এপ্রিল সোমবার বিকেলে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ সংলগ্ন মাঠে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আব্দুল মান্নান ভূইয়া পরিষদের নেতৃবৃন্দ, এবং শিবপুর উপজেলার আপামর জনতা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন