পূর্ব শত্রুতার জেরে মনোহরদীতে কলাবাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
সোমবার(২৯ এপ্রিল)রাতে উপজেলার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম ডোমনমারা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর কাছ থেকে জানা যায় যে, ভুক্তভোগী মো: তরিকুল আলম শেখ ( রফিক) পৈত্রিক সূত্রে পাওয়া খিদিরপুর মৌজার আর এস ৬৬৮৮ দাগের অধিভুক্ত ৩৫ শতাংশ জমিতে কলার বাগান করেছিলেন যখানে কলাগাছের সংখ্যা প্রায় ৪০০।গত সোমবার রাতে চরআহাম্মদপুর গ্রামের মৃত নবর আলীর ছেলে রাজু( বল্লা রাজু) তার দলবল নিয়ে সবগুলো কলাগাছ কেটে ফেলেছে।গত তিনমাস আগেও সে একইভাবে এই কলাবাগানের সব গাছ কেটে ফেলেছিলো যা বুক ফুলিয়ে স্বীকারও করেছিলো। বর্তমানে এসব নিয়ে বাড়াবাড়ি করলে রফিক সাহেবকে দেখে নেবার হুমকি দিয়েছে রাজু। এসব বিষয় রফিক সাহেব স্থানীয় গণ্যমান্য লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করেছেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম