নরসিংদী শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে সর্বশেষ যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী শিবপুর উপজেলায় আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে নানামুখী আলোচনা চলছে। কে হবেন উপজেলা চেয়ারম্যান? ভাইস চেয়ারম্যান? এ নিয়ে শিবপুরে এখন সবাই যার যার মতো করে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান প্রার্থীঃ ১. ফেরদৌসী ইসলাম, সভাপতি, শিবপুর উপজেলা আওয়ামীলীগ ও নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য মোঃ সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী,২.সামসুল আলম ভুইয়া রাখিল, সাধারণ সম্পাদক, শিবপুর উপজেলা আওয়ামীলীগ, ৩. এ কে ফজলুল হক সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান, বাঘাব ইউনিয়ন পরিষদ ৪.আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক, শিবপুর উপজেলা আওয়ামীলীগ, ৫. তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, শিবপুর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, যোশর ইউনিয়ন পরিষদ ৬. আরিফ উল ইসলাম মৃধা, সদস্য সচিব, আঃ মান্নান ভুইয়া পরিষদ ও সাবেক চেয়ারম্যান, শিবপুর উপজেলা পরিষদ।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীঃ ১. নাছিমা সুলতানা, সহসভাপতি, শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ, ২, মাহমুদা আক্তার শারমীন, সাধারণ সম্পাদক, শিবপুর উপজেলা মহিলা আওয়ামীলীগ। ৩. মাহিয়া মনি, যুগ্ম আহবায়ক, নরসিংদী জেলা মহিলা যুবলীগ, ৪. সালমা বেগম, সহসভাপতি, শিবপুর উপজেলা মহিলা আওয়ামীলীগ। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীঃ ১. মোঃ নজরুল ইসলাম ভুইয়া কায়েস মাষ্টার, প্রধান শিক্ষক, চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়, ২. ইফতেখার উদ্দিন খান নিপুন, সদস্য, শিবপুর উপজেলা আওয়ামীলীগ ও সাবেক সভাপতি, শিবপুর উপজেলা ছাত্রলীগ, ৩. মোশাররফ হোসেন ভুইয়া, যুগ্ম আহবায়ক, শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ও সাবেক আহবায়ক শিবপুর উপজেলা ছাত্রলীগ, ৪. মোঃ আাঃ কাদির মিয়া মিষ্টার, সাবেক সাধারণ সম্পাদক, শিবপুর উপজেলা ছাত্রলীগ, ৫. এম এ ওহাব ভুইয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, শিবপুর উপজেলা মংস্যজীবিলীগ, , ৬. মোঃ কাজল খান ৭. মোঃ মুনজুর আলম খান, ৮. রফিকুল ইসলাম মিষ্টু, ৯. লিমন ভুইয়া।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন