চিরিরবন্দরে কৃষক স্বপ্ন বুনছেন ভুট্টা চাষে!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা চিরির বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাঠে মাঠে ভুট্টার বাম্পার ফলন, সম্ভাবনা দেখাচ্ছে ভুট্টা চাষীদের। আজ ৪/৫/২৪ইং রোজ শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে জানা যায় যে,অনাবৃষ্টির মাঝে-ও যে তুলনায় ভুট্টা ফলন হয়েছে তাতে তারা খুশি। ভুট্টা চাষী হামিদুল ও মহিউদ্দিন জানায়, "বৃষ্টিপাত না হওয়ায় এবার বিঘাপ্রতি ৭০/৮০মণ ফলন হয়েছে,আকশের বৃষ্টি হলে প্রতি বিঘায় ৯০/১০০মণ পর্যন্ত ভুট্টা ফলন সম্ভব হতো। হামিদুল হক আরও বলেন," আগুর ভুট্টা ৮৫/৯০ কেজির বস্তা বাজারজাত করেন ১৯০০/২১০০ টাকা পর্যন্ত মূল্যে। এবার এলাকায় ৩৩,৫৫, মন্ডল,পালওয়ান, ৯২ সহ বিভিন্ন জাতের ভুট্টা চাষীরা আবাদ করেছেন। কৃষক নারায়ণ বলেন,"ইউ পি সদস্য ও ইউপি চেয়ারম্যান মহদয়ের মাধ্যমে অনেক কৃষক কৃষি উপাদান পেয়েছেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান