নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী এড.রেজাউল করিম

নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী  এড.রেজাউল করিম
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলা চেয়ারম্যান প্রার্থী এড.রেজাউল করিম উপজেলায় বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছে। চেয়ারম্যান প্রার্থী এড. রেজাউল করিম তিনি বলেন আপনাদের দোয়া ও সমর্থন চাই”। “আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেল সহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই। আমি নির্বাচিত হলে আমার এ উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। এ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবো। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি”। তিনি কর্মী সমর্থকদের নিয়ে উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে জয়লাভে তাদের দোয়া ও সমর্থণ চান। আগামী ২৯ই মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ