বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে জনমত সৃষ্টির লক্ষ্যে গোবিন্দগঞ্জে বিএনপির মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
রোববার, মে ৫, ২০২৪, বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ১ দফা দাবী আদায়, একতরফা উপজেলা পরিষদ নির্বাচন সহ সকল স্থানীয় সরকার নির্বাচন বর্জন কার্যক্রম গতিশীল ও জনমত সৃষ্টি করার লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি'র যৌথ উদ্যোগে সাংগঠনিক সভা উপজেলা বিএনপির আহবায়ক জননেতা ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে ও পৌর বিএনপি'র আহ্বায়ক রবিউল কবির মনুর সঞ্চালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক সভাপতি, জেলা বিএনপি,গাইবান্ধা ও বিশিষ্ট চিকিৎসক প্রধান বক্তা — জনাব অধ্যাপক আমিনুল ইসলাম সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি। বিশেষ অতিথি জনাব মাহামুদুন নবী টিটুল সাধারণ সম্পাদক,জেলা বিএনপি,গাইবান্ধা জনাব ফারুক কবির আহম্মদ সহ-সভাপতি গাইবান্ধা জেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোবিন্দগঞ্জ জনাব শহীদুজ্জামান শহীদ সহ-সভাপতি গাইবান্ধা জেলা বিএনপি ও আহ্বায়ক গাইবান্ধা শহর বিএনপি জনাব অ্যাডভোকেট মঞ্জুর মোরশেদ বাবু সাংগঠনিক সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপি বিশেষ বক্তা- জনাব রেজানুল হাবিব প্রধান রফিক সদস্য সচিব গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি ও সহ-সভাপতি গাইবান্ধা জেলার বিএনপি জনাব আবু জাফল লেলিন সদস্য সচিব গোবিন্দগঞ্জ পৌর বিএনপি, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন পাতা, যুগ্ম আহবায়ক অধ্যাপক জুবায়েরুল হক,চলতি দপ্তরের দায়িত্বে সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির ১নং সদস্য মনোয়ার হোসেন রাজু, যুগ্ম আহ্বায়ক মোকাদ্দুম হোসেন সজল, উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল আলম জুয়েল,পৌর যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ শাহ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মতিন মিয়া,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোতালেব সরদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা মোড়সহ গোবিন্দগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, কাঁচাবাজার দোকানপাট ব্যবসায়ী, রিকশা, অটো রিক্সা চালক সহ জনসাধারণ মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু