শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ে উৎসাহ উপকরণ বিতরণ

শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ে উৎসাহ উপকরণ বিতরণ
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী শিবপুর উপজেলায় ৯ইং মে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে,শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ স্কাউটস কর্তৃক বাস্তবায়নাধীন প্রাথমিক বিদ্যালয় সমূহে উৎসাহ উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা (এমপি)। এতে সভাপতিত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: ফজলুর রহমান প্রমূখ।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন