জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী (ডিবি) এর অভিযানে ৪৩৩ ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্ট অবৈধ রূপার অলংকার সহ আটক একজন।

জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী (ডিবি) এর অভিযানে ৪৩৩ ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্ট অবৈধ রূপার অলংকার  সহ আটক একজন।
ছবি: মোঃ জাহিদুর রহিম মোল্লা

দৈনিক বিজয় নিউজ রাজবাড়ী প্রতিনিধিঃ

পুলিশ সুপার রাজবাড়ী জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ ডিবি, রাজবাড়ী মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে ১০/০৫/২০২৪ তারিখ ১৬:৪০ঘটিকার সময় এসআই মিলন চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর সাকিনস্থ জনৈক হযরত আলী (৩২) পিতা-শুকুর আলী এর চায়ের দোকানের সামনে রাজবাড়ী টু ঢাকা মহাসড়কের উপর ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাটগামী kabir deluxe নামক একটি গাড়ি তল্লাশি করে, আসামী মীর হালিম হোসেন (২৮), পিতা-মীর হাসেম আলী, মাতা-মোছাঃ ফতেমা বেগম, সাং-মির্জাপুর, ডাকঘর-হামিদপুর, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে মোট ২৩৭ টি রূপার নুপুর, যার মোট ওজন ৪৩৩ ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্ট, যার আনুমানিক মূল্য ৬,৯৪,০০০/-(ছয় লক্ষ চুরানব্বই হাজার) টাকাসহ গ্রেফতার করেন। উক্ত আসামি চোরা চালানোর মাধ্যমে ইন্ডিয়া থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে চারটি পার্স ব্যাগের মধ্যে উল্লেখিত পরিমাণ রুপার অলংকার ভরে তার পরিহিত প্যান্টের নিচে কাপড় দিয়ে বেঁধে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় THE SPETIAL POWER ACT, 1974 এর 25B ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাহিদুর রহিম মোল্লা