শিবপুরে অবশেষে পারিবারিক সম্মতিতে প্রেমিক প্রেমিকার বিয়ে
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে ৯ মে বৃহস্পতিবার সকালে বিয়ের দাবিতে প্রেমিক তারিকুল ইসলামের বাড়িতে অবস্থান নেয় প্রেমিকা।গতকাল ১০ইং মে শুক্রবার, রাতে শিবপুর পৌরসভার বান্দারিয়া এলাকার জনপ্রতিনিধি ও দুই পরিবারের সম্মতিতে প্রেমিকার সাথে প্রেমিকের বিয়ে দেওয়া হয়েছে। বিয়ের পর দুই পরিবারের সদস্য ও ছেলে মেয়ে সহ দুইজনেই সবার কাছে দোয়া চেয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার বান্দারদিয়া গ্রামের প্রেমিক তারিকুল ইসলামের বাড়িতে অবস্থান নিয়েছিলেন তিনি। প্রেমিক তারিকুল ইসলাম বান্দারদিয়া গ্রামের বাছেদ মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই তরুণী উপজেলার সাধারচর ইউনিয়নের কালুয়ারকান্দা (পেতিপলাশী) গ্রামের বাসিন্দা।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন