শিমুলতলা বাজারে গনসংযোগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম মৃধা

শিমুলতলা বাজারে গনসংযোগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম মৃধা
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন এর শিমুলতলা বাজারে শিবপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর গণসংযোগ ১২ইং মে রবিবার সন্ধ্যায় শিমুল তলা বাজারে উক্ত গণসংযোগে বিশিষ্ট সমাজ সেবক, ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি,হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, ও আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব, আলহাজ্ব আরিফুল ইসলাম মৃর্ধা, সঞ্চালনায় ছিলেন, শরীফ মৃর্ধা, এ সময় উপস্থিত ছিলেন, আসাদুজ্জ্বামান আসাদপ্রমুখ।,এছাড়া আপামর জন সাধারন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা ভোট কেন্দ্র যাবেন,যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। বর্তমান সরকার দলীয় প্রতিক দেন নাই। সবাইকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে বলেছেন। সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে দল মত নির্বিশেষে সকলে ভোট কেন্দ্রে যাবেন, আমাকে যদি যোগ্য মনে করেন, তাহলে আমাকে ভোট দিবেন।


আমার কোন টাকা নাই, আমি টাকা দিয়ে নির্বাচন করতে পারবো না। কিন্তু আমি নির্বাচিত হলে আপনাদের জন্য কাজ করবো বিনা পয়সায়। আমি অতীতে ১৪ বৎসর চক্রধা ইউপি চেয়ারম্যান,৫ বৎসর উপজেলা চেয়ারম্যান ছিলাম, কেউ যদি বলতে পারে আমি জনগনের কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে আজ থেকে রাজনীতি ছেড়ে দিবো। আপনারা ২৯ তারিখে ভোট কেন্দ্র যাবেন, আমাকে যোগ্য মনে হলে, আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের উন্নয়নে কাজ করবো।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন