গতকাল রবিবার, দিনাজ পুর জেলা চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বায়তুল হামদ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ইসলামী গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
উক্ত গজল প্রতিযোগিতা অনুষ্ঠানে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি হয়। উপজেলা প্রার্থীগন এক এক করে ছুটে আসেন দোয়া ও ভোট কামনা করেন। ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন,"আব্দুল্লাহ আল মামুন,সুমন দাস, জমাল উদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ছিলেন,বর্তমান উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোছাঃ লায়লা বানু,ওয়াজিদা খাতুন বেবী। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন,মোস্তাফিজুর রহমান ফিজার, ও জনাব মোঃ আহসানুল হক মুকুল। গজল প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মাওলানা রবিউল ইসলাম। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন মোঃআতিউর রহমান জেলা প্রতিনিধি বিজয় নিউজ। হাফেজ রহমাতুল্লাহ। প্রথম স্থান লাভ করেন হাদি মোঃ মোজাম্মেল হক। এ ছাড়াও ২য়,৩য়, স্থান সহ সকল প্রতিযোগিদের পুরস্কার প্রদান করা হয়। রানীর বন্দরে গজল প্রতিযোগিতা অনুষ্ঠানে ছুটে আসেন উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান,চেয়ারম্যান প্রার্থীগন!
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান