নির্বাচনের শেষ মূহুর্তে মনোহরদীতে চলছে ঘোড়া মার্কা প্রতীকের বিরামহীন প্রচারণা

নির্বাচনের শেষ মূহুর্তে মনোহরদীতে চলছে ঘোড়া মার্কা প্রতীকের বিরামহীন প্রচারণা
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

২১ শে মনোহরদী উপজেলা নির্বাচনের একেবারে শেষ মূহুর্তে চলছে ঘোড়া মার্কা প্রতীকের বিরামহীন প্রচারনা বৃহঃবার ( ১৬ মে) রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খালপাড় বাজার,খালিয়াবাইদ মোড়ে ঘোড়া মার্কা প্রতীকের উঠান বৈঠক ও গণ-সংযোগ অনুুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন,গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী,এড.নূরুল মজিদ মাহমূদ হুমায়ূন এম.পি মহোদয়ের সুযোগ্য উত্তরসূরী,তারুণ্যের প্রতীক,যুব-সমাজের আইকন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য,মনোহরদী উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক,জনাব মঞ্জুরুল মজিদ মাহমূূদ সা,দী। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন,আমি আমার বাবার পক্ষে আপনাদের কাছে ঘোড়া মার্কার ভোট চাইতে এসেছি,বাবা নির্দেশেই আমি ঘোড়া মার্কার নির্বাচন করছি।আমার বাবা এই বয়োবৃদ্ধ মানুষটির কারণে পাঁচ বারের এম.পি ও দুইবারের শিল্পমন্ত্রী,তিনি(ঘোড়া প্রতীকের প্রার্থী)আমার বাবার সাথে কখনো বেইমানী করেননি,তাই উপজেলা নির্বাচনে উনার পক্ষ নেওয়া আমার নৈতিক দায়িত্ব,আমি উনার পক্ষে আছি এবং শেষ পর্যন্ত থাকব। এ সময় তিনি উপস্থিত সকলকে উত্তর অঞ্চলের সম্মানার্থে উপজেলা আওয়ামীলীগের সভাপতি,বর্ষীয়ান নেতা,এড.ফজলুল হক সাহেবের ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করেন। উক্ত উঠান বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচনের ঘোড়া মার্কা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি,এড.ফজলুল হক বলেন,উপজেলা নির্বাচনে আমার একক সিদ্ধান্তে আমি প্রার্থী হইনি,মাননীয় শিল্পমন্ত্রীর নির্দেশেই প্রার্থী হয়েছি,উনার একমাত্র উত্তরসূরী আমার সাথে রয়েছেন।আমাকে একবার আপনারা ঘোড়া মার্কায় একটি ভোট দিয়ে মাননীয় শিল্পমন্ত্রীরর সাথে সমন্বয় করে স্মার্ট উপজেলা গড়ার সু-যোগ দিন। আমি বিজয়ী হলে মাননীয় শিল্পমন্ত্রীর সমন্বয়ে উত্তর অঞ্চলসহ মনোহরদীর সর্বোচ্চ উন্নয়ন করব,ইনশাআল্লাহ।

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষকলীগের সভাপতি,মোঃরমজান আলী,উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইমন আলম,খাদ্য উপ-পরিদর্শক মোঃশরীফুল ইসলাম সোহেল,বড়চাপা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি,শরীফুল ইসলাম,খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা,খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক,গোলাম মোস্তফা  কামাল সরকার প্রমূখ।বক্তারা তাঁদের বক্তব্যে উত্তর অঞ্চলের সম্মানার্থে এবং মনোহরদী উপজেলার উন্নয়নের স্বার্থে সকলের কাছে ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করেন।এ সময় মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ,কাজী শরীফুল ইসলাম শাকিল,খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,মাহবুবুর রহমান জামিল,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ এমরুল ইসলাম,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য,ইব্রাহীম খলীল,মোঃমোয়াজ্জেম হোসেন প্রধানসহ কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম