নাইক্ষ্যংছড়ি পুলিশ সুপার যার ভোট সে দেবে,যাকে খুশি তাকে দেবে!

নাইক্ষ্যংছড়ি পুলিশ সুপার যার ভোট সে দেবে,যাকে খুশি তাকে দেবে!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

আসন্ন ২১ মে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ির দুর্গম এলাকার ৩ পুলিশ স্টেশন পরিদর্শন শেষে বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন সাংবাদিকদের মূখোমূখি হন শুক্রবার ( ১৭ মে) বিকেলে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,যার ভোট সে দেবে,যাকে খুশি তাকে দেবে। সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত যখন খুশি তখন দেবে। নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী এমন কঠোর থাকবে কেউ কল্পনাও করতে পারবে না।

তিনি আরো বলেন,সবাই নিশ্চিত থাকেন ভোট সুষ্ট হবে,অনিয়ম হবে না । কেউ কারচুপি করতে চাইলে বা পরিবেশ নষ্ট করতে চাইলে তার পরিনতি হবে ভয়াবহ। কাউকেও ছাড় নয়। নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম কাগজি খোলা পুলিশ ফাঁড়ি এলাকা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শণ শেষে এসব কথা বলেন। এর আগে তিনি বাইশারী পুলিশ তদন্তকেন্দ্র ও দুর্গম আলিক্ষ্যং পুলিশ ফাঁড়ি পরিদর্শণ করেন।

এ সময় তিনি আরো বলেন,নির্বাচনকালে সন্ত্রাসী বা উগ্র কোন গোষ্ঠী মাথাচড়া দিয়ে উঠতে পারবে না। সীমান্ত এলাকা হওয়া অবৈধ অস্ত্র বা যে কোন ধরণের মরণঘাতী অস্ত্রের বিষয়ে পুলিশ মাঠে নেমেছে খাকি পোষাক ও সাদা পোষাকে। এছাড়া গোয়েন্দারাও মাঠে কাজ করছে অবৈধ অস্ত্রের বিষয়ে। সুতারাং নির্বাচন বানচাল বা পরিবেশ নষ্টকারী রাষ্ট্রের কল্যাণ চায় না। সরকার চায় সুষ্ট নির্বাচন। তাই সুষ্ঠ নির্বাচনে আইন ভঙ্গ না করতে তিনি সকলে সহযোগীতা চায়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: আবদুল মান্নান,কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনজুর কাদের ভূঁইয়া,নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সাবেক সভাপতি ইফসান খান ইমন ও প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আবদুর রশিদ প্রমূখ।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি