প্রচারণার শেষদিনে মনোহরদীতে ঘোড়া প্রতীকের পথসভা ও গণমিছিল অনুুষ্ঠিত

প্রচারণার শেষদিনে মনোহরদীতে ঘোড়া প্রতীকের পথসভা ও গণমিছিল অনুুষ্ঠিত
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ২য় ধাপে মঙ্গলবার(২১ মে) মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে উপলক্ষে রবিবার(১৯ মে)রাত-৮.০০ টা থেকে প্রচার-প্রচারণা বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।রবিবার(১৯ মে)বিকালে প্রচারণার শেষ দিনে মনোহরদীতে ঘোড়া প্রতীকের পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি মনোহরদী বাসস্ট্যান্ড থেকে শুরু করে পৌরসভা হয়ে বাইপাস রোডে আবার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।উক্ত পথসভা ও গণমিছিলে উপস্থিত ছিলেন,মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের সুযোগ্য উত্তরসূরী,যুব সমাজের আইকন,মানবতার ফেরীওয়ালা,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,মঞ্জুরুল মজিদ মাহমূদ সাদী,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি,বর্ষীয়ান রাজনীতিবিদ,ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী,এড.মু.ফজলুল হক,মনোহরদী উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃরমজান আলী,সাবেক ছাত্রনেতা সাকলাইন জাহাঙ্গীর স্বপন,নরসিংদী জেলা পরিষদের সদস্য এ.কে.এম জহিরুল হক জহির,মনোহরদী পৌরসভার কাউন্সিলর,মাসুদ রানা,মনোহরদী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক,ইমন আলম,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,কাজী শরীফুল ইসলাম শাকিল,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ সহ ঘোড়া প্রতীকের বিভিন্ন ইউনিয়নের সমর্থকবৃন্দ।এরআগে মিছিল পূর্ববর্তী পথসভায় মঞ্জুরুল মজিদ মাহমূদ সাদী বলেন,আমার বাবার নির্দেশে আমি ঘোড়া প্রতীকের নির্বাচন করছি,কোন অপশক্তিই ঘোড়া প্রতীকের জয় থামাতে পারবেনা,ইনশাআল্লাহ।এড.মু.ফজলুল হক তাঁর বক্তব্যে বলেন,আমি রাজনীতিতে জীবন-যৌবন সব শেষ করেছি,মনোহরদীবাসীর কাছে আমি ঘোড়া প্রতীকে একটি ভোট ভিক্ষা চাচ্ছি,আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই।এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ এসময় ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম