নরসিংদীতে নির্বাচনী আচরন বিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে নির্বাচনী আচরন বিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন২০২৪ইং উপলক্ষে শিবপুর ও রায়পুরা উপজেলার প্রতিদ্ধদ্ধী প্রার্থীদের সাথে আচরনবিধি প্রতিপাদ্য বিষয়ক মত বিনিময় সভা ১৯ইং মে রবিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায়, নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,ড. বদিউল আলমের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম , শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব , শিবপুর মডেল থানা অফিসার্স ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন ও অন্যান্য অফিসার এবং উপজেলা পরিষদ নির্বাচনে পদপ্রার্থীবৃন্দ প্রমুখ। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। এ সময় অন্যান্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটগ্রহণকারী সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন