বগুড়া সদর উপজেলা নির্বাচন উপলক্ষে ছোট কুমিড়ায় মোটরসাইকেল মার্কার নির্বাচনী সভা
দৈনিক বিজয় নিউজ বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী "সৎ যোগ্য ও নির্ভিক সমাজ সেবক,অন্যায়ের প্রতিবাদী, স্মার্ট বগুড়া সদর উপজেলা গড়ার প্রত্যয়ে,জননেতা সুলতান মাহমুদ খান রনির মোটরসাইকেল মার্কার নির্বাচনী সভা সমাজ সেবক আনসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বগুড়া পৌরসভা ১৫নং ওয়ার্ডের ছোট কুমিড়া মাদরাসা মাঠে উক্ত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ খান রনি। আমিরুল আরেফিনের সঞ্চালনায় সভায় আরোও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মাহমুদ সাঈদ প্রিন্স, ইঞ্জিনিয়ার রোকানুজ্জামান রিপন, সাবেক ছাত্র লীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস । এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক হারুনুর রশিদ হারুন, আঃ কুদ্দুস, আজির উদ্দিন, আঃ সামাদ, ছাত্র লীগনেতা জেমি পোদ্দার, সুমন, মৃদুলসহ যুবক থেকে বদ্ধ প্রায় ৫ শতাধিক নারী ও পুরুষ ভোটারবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রিপন ইসলাম