বিনা পয়সাতেও নির্বাচন হয়, তা আমি প্রমাণ করার চেষ্টা করেছি,আপনাদের কাছে সর্বপ্রকার সহযোগীতা ও একটি ভোট ভিক্ষা চাই : চেয়ারম্যান পদপ্রার্থী এড.মু.ফজলুল হক
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
বিনা পয়সাতেও নির্বাচন হয়,তা আমি প্রমাণ করার চেষ্টা করেছি,আপনাদের কাছে সর্বপ্রকার সহযোগীতা ও ভোট ভিক্ষা চাই,রবিবার(১৯ মে)বিকালে মনোহরদীতে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে গণমিছিল পূর্ববর্তী পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন,মন্ত্রী মহোদয়ের নির্দেশে আমি প্রার্থী হয়েছি, এটা যদি আমার অপরাধ হয়ে তাহলে আমি অপরাধী।রাজনীতিতে আমার জীবন যৌবন সবশেষ করেছি,আপনাদের কাছে একটি ভোট ভিক্ষা চাই,আমার আর কিছুই চাওয়া-পাওয়ার নেই। এ সময় শিল্পমন্ত্রী মহোদয়ের উত্তরসূরী,মানবতার ফেরীওয়ালা,যুব সমাজের আইকন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,মঞ্জুরুল মজিদ মাহমূদ সাদী বলেন,আজকের এই শেষ দিনের প্রচারণা সভাতে আল্লাহর রহমতে শান্তি আছে,কোন বৃষ্টি নেই,থামাতে পারবে না ঘোড়াকে,আপনারা আছেন না ঘোড়ার সাথে ? আমি আমার বাবার কাছ থেকে শিখেছি,আমার অভিভাবক এড.ফজলুল হক সাহেবের কাছ থেকে শিখেছি,কিভাবে এক সাথে রাজনীতি করতে হয়,আজকে আমাদের প্রতিপক্ষ আমাদের কে জোর করে ঠেকাতে চাই ? আপনারা এখানে যারা উত্তর অঞ্চল থেকে এসেছেন দক্ষিণ অঞ্চলের পক্ষ থেকে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি,আপনাদের আরো বলে দিতে চাই,আপনাদের সম্মান আমি রাখবো,এড.ফজলুল হক সাহেবের সম্মান আমি রাখবো,আপনারা ২১ তারিখে সুষ্ঠুভাবে ভোট দিবেন কেউ এর হের-ফের করতে পারবেনা,সংখ্যালঘু হিন্দুদের উদ্দ্যেশে তিনি বলেন,আপনারা ভয় পাবেন না আপনারা নির্দ্বিধায় ২১ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে ঘোড়া মার্কায় ভোট দিবেন,ইনশাআল্লাহ,আমাদের মন্ত্রী মহোদয় আছেন তিনি আমাদের অভিভাবক,উনার কাছে আমরা বিচার চাই,অপশক্তিরা ৭ জানুয়ারী নৌকার বিজয় আটকাতে পারে নাই,কোন অপশক্তিই এখন আমাদের ঘোড়াকে আটকাতে পারবেনা,ইনশাআল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মনোহরদী উপজেলা কৃষকলীগের সভাপতি,মোঃরমজান আলী,জেলা পরিষদের সদস্য,এ.কে.এম জহিরুল হক জহির,পৌরসভার কাউন্সিলর মাসুদ রানা,প্রবীন আওয়ামীলীগ নেতা,সাকলাইন জাহাঙ্গীর স্বপন,মনোহরদী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক,ইমন আলম প্রমূখ।এছাড়াও এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,সাইদুর রহমান শফিকুল,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,কাজী শরীফুল ইসলাম শাকিল,খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পথসভা শেষে ঘোড়া প্রতীকের প্রার্থী এড.মোঃফজলুল হক ও যুবনেতা মঞ্জুরুল মজিদ মাহমূদ সাদী,র নেতৃত্বে মনোহরদী বাসস্ট্যান্ড থেকে একটি গণমিছিল বের হয়।গণমিছিলটি মনোহরদী পৌরসভা হয়ে বাইপাস রোড দিয়ে আবার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম