ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
পাবনা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে গত ২০ মার্চ এ মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আঃ মান্নান। তিনি মাদকের কুফলতা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন মাদক সমাজের একটি ভয়াবহ ব্যাধিতে পরিনত হয়েছে। এ থেকে পরিত্রাণ পেতে আমাদের সামাজিক সচেতন হতে হবে। তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শফিউল আলম, সিনিয়র শিক্ষক মোঃ ইমরান আলী সরকার, সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম ও শিক্ষক আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আব্দুল খালেক খান প্রমুখ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টাফ মোঃ মেহেদী হাসান, মোঃ জাহিদ হোসেন ও আঃ গাফফার প্রমুখ। আলোচনায় বিদালয়ের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০ মার্চ তারিখে পাবনা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৪টি শিক্ষা প্রতিষ্ঠান খয়েরসুতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, খতিব আব্দুল জাহিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, কোলাদি উচ্চ বিদ্যালয় ও দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মাদক বিরোধী সচেতন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান