পুটিয়া ইউনিয়নে কাপ পিরিছ এর সমর্থনে গণ মিছিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত

পুটিয়া ইউনিয়নে কাপ পিরিছ এর সমর্থনে গণ মিছিল  ও উঠান বৈঠক অনুষ্ঠিত
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ২০ইং সোমবার বিকেলে পুটিয়া ইউনিয়নে ফেরদৌসী ইসলাম এর কাপ পিরিচ মার্কার মিছিল শেষে, প্রায় এক হাজার জনসাধারণ এর উপস্থিতিতে সৈয়দ নগর আতাউর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন , শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম শিকদার। তিনি বলেন, যখনই দেখেছেন আমাদের কাপ পিরিচ মার্কার গণজোয়ার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ঠিক তখনই একটি কুচক্রী মহল সমাজের কিছু ব্যক্তিদেরকে বিভিন্নভাবে ক্ষয় ক্ষতি করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে অনুরোধ করিব উপর ওয়ালা কিন্তু একজন আছেন বিচার করার জন্য । আল্লাহ যদি কাউকে উপরের দিকে নিয়ে নেন ,দুনিয়ার কারো শক্তি নাই নিচের দিকে নামাতে ,আর আল্লাহ যদি কাউকে উপরের না উঠায় দুনিয়ার কারো শক্তি নাই উপরে উঠানোর জন্য। আমার মত একজন হালিম শিকদারকে দাবিয়ে রেখে আপনারা পুটিয়া ইউনিয়ন থেকে কেউ ফেরদৌসী ইসলাম এর কাপ পিরিচ মার্কার গণজোয়ার থামাতে পারবেন না। আমার বিশ্বাস আজকের পরে পুটিয়া ইউনিয়নে কাপ পিরিচ এর গণজোয়ার উঠে গিয়েছে, ঐ কালো মহল আপনারা দেখে যান কাপ পিরিচ মার্কার সমর্থনে ফেরদৌসী ইসলামকে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে ঘর থেকে বের হয়ে মাঠে ময়দানে কাপ পিরিচ এর গণজোয়ার উঠে গেছে।

আপনারা পারবেন না আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লাকে শিবপুরের মাটি থেকে বিলীন করে দিতে ।আপনারা পারবেন না ফেরদৌসী ইসলামের গণজোয়ার কে দাবিয়ে দিতে। আপনারা পারবেন না পুটিয়া ,আয়ূবপুর ইউনিয়ন থেকে নির্বাচিত হওয়ার জন্য, আপনাদের যদি শক্তি থাকে ভোটের মাধ্যমে লড়াই করুন। সন্ত্রাস ,চাঁদাবাজ ,আর মানুষকে জিম্মি করে , হয়রানি করে আপনারা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারবেন না। আমি স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, আগামী ২৯ তারিখ শিবপুরের মাটিতে পুটিয়া ইউনিয়ন থেকে বিজয় মিছিল শুরু হবে। তারপর আয়ূবপুর ,যোশর, জয়নগর মাছিমপুর ,চক্রধা, দুলালপুর সাধারচর ইউনিয়নে আমরা কাপপিরিচ মার্কার বিজয় মিছিল করবো ইনশাল্লাহ। আপনারা আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদের হাতে পায়ে ধরে বিনয়ের সাথে বলছি ,আমি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লার একজন কর্মী হিসেবে আমাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদের সন্তান, আমি পুটিয়ার সন্তান, আমাকে দাবিয়ে রেখে ফেরদৌসী ইসলাম এর কাপ পিরিচ মার্কার গণজোয়ার কি তারা দাবিয়ে রাখতে পারবে ।

আমি আপনাদের কাছে অনুরোধ করব, শিবপুর থেকে সন্ত্রাসমুক্ত ,চাঁদাবাজ মুক্ত, নেশা মুক্ত ,যদি করতে চান , আপনাদের সন্তানকে যদি আপনি নেশা মুক্ত রাখতে চান ,আপনার সন্তানকে যদি আপনি ঘরে ফিরে পেতে চান ,আপনার সন্তানকে যদি কুচক্রী মহল থেকে বাঁচাতে চান, আপনার রক্তের সন্তানকে যদি আপনার বুকে রাখতে চান, আগামী ২৯ তারিখ ফেরদৌসী ইসলামকে কাপ পিরিচ মার্কায় একটি ভোট দিয়ে শিবপুর কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ,জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী ২৯ তারিখ কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ও পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌসী ইসলাম, নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা, শিবপুর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন ,পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান আবুল বাশার মেম্বার, সদস্য বিল্লাল হোসেন সরকার ও মোঃ এরশাদ মিয়া প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন