মনোহরদীতে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

মনোহরদীতে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

মঙ্গলবার (২১ মে) মনোহরদীতে ২য় ধাপে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমূখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সকালঃ-৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে তা চলে বিকাল-৪ টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি একেবারে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কিছুটা বাড়তে থাকে। দুপুর ১২ টায় মনোহরদী  উপজেলার খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনকালে প্রজাপতি প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আফরোজা সুলতানা রুবী,র কাছে ভোটার উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান,আমি প্রত্যেকের কাছে ভোট প্রার্থনা করেছি,কিন্তু এখনো ভোটাররা কেন আসছেনা,তা আমি বুঝতে পারছিনা,তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে এবং প্রজাপতি প্রতীকের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এড.মু.ফজলুল হক পর্যবেক্ষকদের জানান,ভোট সুষ্ঠু হচ্ছে,আল্লাহর রহমতে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।এদিকে সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের কাছে জানতে চাইলে তারা পর্যবেক্ষকদের জানান,কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই,সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে,তবে তুলনামূলক ভোটার উপস্থিতি কম।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম