পাবনার চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে দুলাল মির্জা উপজেলা চেয়ারম্যান, সাইদুল ইসলাম ও ফিরোজা পারভীন ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

পাবনার চাটমোহর  উপজেলা পরিষদ  নির্বাচনে  বেসরকারি ফলাফলে দুলাল মির্জা উপজেলা চেয়ারম্যান, সাইদুল ইসলাম ও ফিরোজা পারভীন ভাইস-চেয়ারম্যান নির্বাচিত
ছবি:মোঃ আকাশ

দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে (একুশে মে ২০২৪) পাবনা জেলার চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন ও ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। দুইজন চেয়ারম্যান প্রার্থীর মোট প্রাপ্ত ভোট ৪৪,৪৯৬ ভোট। চাটমোহর উপজেলার সর্বমোট ভোট ২,৪৪, ২৭০ জন । মোট কাস্টিং হয়েছে শতকরা হার ১৮,২১ ভাগ। চেয়ারম্যান পদে মির্জা মোঃ রেজাউল করিম দুলালের প্রাপ্ত ভোট ৩৯,৩৩৪ (আনারস প্রতীক) ও নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোঃ সাইদুল ইসলাম চৌধুরীর প্রাপ্ত ভোট ৫,১৬২ (ঘোড়া প্রতীক)।

৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মোট প্রাপ্ত ভোট ৪৪,৬০২। মোঃ সাইদুল ইসলাম (টিউবওয়েল) এর প্রাপ্ত ভোট ২৫,০২২। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আসাদুজ্জামান পান্না (চশমা) ১২,৭৬৩ ভোট, অপর দুই প্রার্থী মোঃ ওবায়দুল ইসলাম মিঠু (উড়োজাহাজ) এর প্রাপ্ত ভোট ৪,৯০৭ ও মোঃ হুমায়ন কবির (তালা) এর প্রাপ্ত ভোট ১৯৮৩। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর প্রাপ্ত ভোট ৪৪,৪০৮ ভোট। প্রভাষক মোছাঃ ফিরোজা পারভীন (ফুটবল) এর প্রাপ্ত ভোট ১৯,৭১৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছাঃ সাবিনা ইয়াসমিন রানী (কলস) এর প্রাপ্ত ১৮,৪১৪ ভোট ও মোছাঃ আরেফিন আক্তার লিলি (হাঁস)এর প্রাপ্ত ৬২৭৫ ভোট।

চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে প্রাপ্ত বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে মির্জা রেজাউল করিম দুলাল (আনারস), ভাইস-চেয়ারম্যান পদে মোঃ সাইদুল ইসলাম (টিউবওয়েল), মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রভাষক মোছাঃ ফিরোজা পারভীন (ফুটবল) কে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রেদোয়ানুল হালিম। এদিকে নির্বাচিত তিনজন জনপ্রতিনিধি কে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দান করেছেন পাবনা জেলার বিশিষ্ট কবি কলামিস্ট সাংবাদিক গবেষক-লেখক ও পরিবেশ-মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ। তিনি আগামী পাঁচ বছর নির্বাচিত তিনজন জনপ্রতিনিধি সামাজিক মানবিক মূল্যবোধে মুক্তচিন্তার মানসিকতা নিয়ে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে আশাবাদী। পরিবেশ ও মানবাধিকার রক্ষায় জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা সহ যাবতীয় কার্যক্রমে যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশাবাদী।

দৈনিক বিজয় নিউজ/ আকাশ