প্রচন্ড তাপদাহে অসুস্থ ও বিপর্যস্ত জনগণ

প্রচন্ড তাপদাহে অসুস্থ ও  বিপর্যস্ত জনগণ
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর সহ সারাদেশ জুড়ে তীব্র তাপদাহে করণীয় বেশি করে স্যালাইন এবং পানি পান করুন? প্রয়োজন ছাড়া কখনোই ঘরের বাইরে যাবেন না,, বৈশাখের শুরু থেকেই তীব্র খরতাপে কাঁপছে সারাদেশ। কখনো কখনো তাপমাত্রা ৩৮ থেকে ৪১ ও ৪২ ডিগ্রির মাঝে ওঠানামা করছে। সারাদেশ জুড়ে প্রচন্ড তাপদাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রখর সূর্যের খরতাপের তীব্রতা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। জনজীবনে অবর্ণনীয় দুর্ভোগ নেমে এসেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে প্রাত্যহিক কর্মকান্ড। অফিস আদালত,স্কুল কলেজ, হাসপাতাল,নির্মাণ কাজ সবকিছুই চরমভাবে বিঘ্নিত। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশা-ভ্যান চালক,পথ শিশু, হকার, ফেরিওয়ালাদের জীবনে যেন এই খরদাহ প্রাণ নাশী হুমকি হয়ে নেমে এসেছে। তীব্র দহন এড়াতে অনেকেই যখন অফিস অথবা বাড়ির নিরাপদ ছায়ায় কর্মরত তখন প্রখর সূর্যের কাঠফাটা রোদে জীবিকার তাগিদে যুদ্ধরত এই খেটে খাওয়া জনগোষ্ঠী। দূর্বল ও অপুষ্ট শরীরে রৌদ্রদগ্ধ পরিশ্রমে বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন তারা জ্বর-ঠান্ডা-কাশি, পেটের পীড়া, ডায়রিয়া,শ্বাসকষ্ট, নিউমোনিয়া, পানিশূণ্যতা, হিটস্ট্রোকের মত জটিল সমস্যার স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তারা। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বয়স্ক,শিশু ও অসুস্থরা ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান