১জুন নাইক্ষ্যংছড়ি বান্দরবান ৭৬হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন “এ”প্লাস ক্যাপসুল এম হাবিবুর রহমান রনি নাইক্ষ্যংছড়ি
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি বান্দরবান দুর্গম এলাকার শিশুদের যথাযথভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা: মো. মাহবুবুর রহমান, এসময় তিনি সকল শিশু যাতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৪এর আওতায় আসতে পারে তার জন্য সাংবাদিকদের বহুল প্রচার এবং সহযোগীতার জন্য অনুরোধ জানান।
৩০মে বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে ও স্বাস্থ্য বিভাগ বান্দরবানের আয়োজনে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সেমিনার কক্ষে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে বান্দরবানের সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টশন কর্মশালায় সিভিল সার্জন ডা: মো. মাহবুবুর রহমান এমন মন্তব্য করেন।
সিভিল সার্জন জানান, ১জুন নাইক্ষ্যংছড়ি বান্দরবানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে তবে এর পরেও দুর্গম এলাকায় বিভিন্ন বাড়ী বাড়ী গিয়ে স্বাস্থ্যকর্মীরা শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়াবে।১জুন নাইক্ষ্যংছড়ি বান্দরবানে ৭৬ হাজার ১শত ১জন শিশুকে ভিটামিন “এ” ক্যাম্পেইনের আওতায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে নিশ্চিত করে তিনি জানান ,এবারে বান্দরবান জেলায় ৬-১১ মাস বয়সী ১০হাজার ৩৮০জন শিশুকে ১টি করে নীল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৬৫ হাজার ৭শত ২১জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন আরো জানান, ভিটামিন এ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে , ডায়রিয়ায় ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি