*আসন্ন চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে যুব ফোরামের উদ্বেগে প্রার্থীদের সাথে ভোটারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

*আসন্ন চিরিরবন্দর  উপজেলা পরিষদ নির্বাচনে যুব ফোরামের উদ্বেগে প্রার্থীদের সাথে ভোটারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

চিরিরবন্দরে উপজেলা যুব ফোরামের উদ্বেগে ৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ -এ অংশগ্রহনকারী প্রার্থীদের সাথে ভোটারদের মতবিনিময় সভা ২১শে মে (মঙ্গলবার)দুপুরে উপজেলা হল রুম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে. সভায় চিরিরবন্দর উপজেলা আস্থা প্রকল্পের আহ্বায়ক মাহমুদুল হাসান শান্তের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের দিনাজপুর জেলা সমন্বয়ক মোঃ কামরুজামান। দিনাজপুর জেলা ফিল্ড অফিসার নাফিসা সাদাফ। চিরিরবন্দর উপজেলা আস্থা প্রকল্পের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহীন ইসলাম । যুগ্ম আহ্বায়ক মোছাঃ আক্তারিনা আক্তার সহ চিরিরবন্দর উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে আগত আস্থা প্রকল্পের সদস্যবৃন্দু। আরো উপস্হিত ছিলেন দিনাজপুর জেলা কমিটির সদস্য মোছাঃ মেরিনা আক্তার। জেলা কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ ফজলুর রহমান। এসময় বক্তরা আস্থা প্রকল্পের ডেমোক্রেসিওয়াচ বাস্তবায়নে একটি সহনশীলতা অহিংস সমাজ প্রতিষ্ঠা, যুব ফোরাম ও সামাজিক দক্ষতা বৃদ্ধি, নারী পুরুষের মধ্যে সমতা, জাতীয় যুবনীতি,সামাজিক দক্ষতা বৃদ্ধি,গনতান্ত্রিক চর্চা, মাদক নিয়ন্ত্রণ,ও বাল্যবিবাহ সহ সমাজের সামাজিক সমস্যা গুলো তুলে ধরে মতবিনিময় এবং নিচ নিচ নির্বাচনী ইশতেহার পাঠ করেন। এবং ২৯ মে একটি সফল সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার অঙ্গিকার করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান