চিরির বন্দর উপজেলা পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান কে বিভিন্ন মহলের সংবর্ধনা প্রদান।

চিরির বন্দর উপজেলা পরিষদ এর নব নির্বাচিত চেয়ারম্যান কে বিভিন্ন মহলের  সংবর্ধনা প্রদান।
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

চিরিরবন্দর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি বাবু সুনীল কুমার সাহা কে সংবর্ধনা প্রদান করে এবি ফাউন্ডেশন, আমেনা বাকি স্কুল এন্ড কলেজ, ডাঃ আমজাদ হোসেন পলিটেকনিক ইনস্টিটিউট। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন ও স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ অধ্যাপক আমজাদ হোসেন, কো- অর্ডিনেটর জয়ন্ত কুমার রায়, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ল্যাঃকর্ণেল অব: কাজী শাহাবুদ্দিন,পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ইন্জিঃ মোসলেম উদ্দিন। অপর দিকে গতকাল ৩ জুন (সোমবার) সকাল ১০টায় রানিরবন্দর ইছামতী ডিগ্রি কলেজে চিরিরবন্দর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বাবু সুনীল কুমার সাহার আগমনে ইছামতী ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ইছামতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে কলেজের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে মাননীয় নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়কে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন সংগঠন, রাজনৈতিক ব্যক্তি,ব্যবসায়ী সহ সর্বস্তরের জনসাধারণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলায় গত ২৯ মে বুধবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণণা শেষে চেয়ারম্যান পদে সুনীল কুমার সাহা দোয়াত-কলম প্রতীকে ৩৭ হাজার ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান